কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বেফাক পরীক্ষায় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ঈর্ষণীয় সাফল্য

মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা। ছবি : সংগৃহীত
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা। ছবি : সংগৃহীত

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রথম স্থান এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জিত হয়েছে। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে হিফজ বিভাগেও ধারাবাহিক সাফল্য বজায় রেখে সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা একটি বিরল কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ সাফল্যকে মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, অনেক মেধাবী হাফেজ কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে কিতাবি ইলম অর্জনে আগ্রহ হারিয়ে ফেলে, যা পূর্ণাঙ্গ আলেম গঠনের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ।

এ প্রেক্ষাপটে হিফজ ও কিতাব বিভাগের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X