কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত
সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আঞ্চলিক বিষয়গুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করে মস্কো। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান-রাশিয়া পোস্ট-মিনিস্টেরিয়াল সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আসিয়ানের বর্তমান চেয়ার ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা পি. লাজারো এবং আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠক করেন। খবর আনাদোলু এজেন্সির।

সম্মেলনে লাভরভ বলেন, রাশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে, আসিয়ান আমাদের নির্ভরযোগ্য ও সমমনা অংশীদার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, উন্মুক্ততা ও সমতার ভিত্তিতে এশিয়ার নেতৃত্বাধীন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কাঠামো শক্তিশালী করতে রাশিয়া ধারাবাহিকভাবে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এ ক্ষেত্রে নিজেদের যথাযথ অবদান রাখছে।

তিনি আরও বলেন, গত জুনে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত রাশিয়া-আসিয়ান শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যে অভিন্ন উপলব্ধি গড়ে উঠেছে এবং আরও ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্যপূর্ণ নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা এবং বৃহত্তর ইউরেশিয়ায় সার্বিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে নেতাদের যে অঙ্গীকার রয়েছে, তা ভবিষ্যতে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

কালবেলা/এএএম/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X