কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ইবোলা শনাক্তে সংগ্রহ করা নমুনা। ছবি: সংগৃহীত
ইবোলা শনাক্তে সংগ্রহ করা নমুনা। ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সংস্থাটির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া সতর্ক করেছেন, এখনই ভাইরাসের বিস্তার থামানো না গেলে এটি বিশ্বের ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে।

মঙ্গলবার ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর গত ৬৫ দিনে দেশে নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৩ জনে। এর মধ্যে ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃত্যুহার ৩৯ দশমিক ৯ শতাংশ এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের হার ৮১ দশমিক ১ শতাংশ। খবর আনাদোলু এজেন্সির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জ্যাঁ কাসেয়া বলেন, ‘ইবোলার প্রাদুর্ভাব উদ্বেগজনক গতিতে বাড়ছে। এখনই পদক্ষেপ নিতে হবে। আজ যদি আমরা এটি থামাতে না পারি, তবে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘এটি দেরি করার সময় নয়। সব ধরনের সম্পদ কাজে লাগিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে আরও প্রাণহানি রোধ করা যায়।’

বর্তমানে দেশটির পাঁচটি প্রদেশ হাউট-উয়েলে, ইতুরি, নর্থ কিভু, সাউথ কিভু ও তশোপোতে ইবোলা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বুন্ডিবুগিও ভাইরাস স্ট্রেইনের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে ইতুরি প্রদেশকে চিহ্নিত করা হয়েছে।

কালবেলা/এএএম/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X