কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি

রাজধানীতে ঝুম বৃষ্টি
ছবি : সংগৃহীত

সারারাত ঘন কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সড়কে যানচলাচল ধীর হয়ে পড়ে, তৈরি হয় জলজট।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X