শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিলের জীবন বিমা টাওয়ারে পুনরায় আগুন 

আগুন নিয়ন্ত্রণের পরবর্তীতে ফায়ার সার্ভিসের সঙ্গে সাক্ষাৎ। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণের পরবর্তীতে ফায়ার সার্ভিসের সঙ্গে সাক্ষাৎ। ছবি : কালবেলা

রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের দিলকুশায় অবস্থিত জীবন বিমা টাওয়ারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ১৭ দিনের ব্যবধানে একই ভবনে দুবার আগুন লাগায় ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, ২১ তলা বিশিষ্ট ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনে অবস্থানরত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে ভবন ত্যাগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও আতঙ্ক কাটেনি ভবনজুড়ে।

এর আগে গত ১৩ এপ্রিল বিকেলের দিকে একই ভবনে প্রথমবার আগুন লাগে। সেদিনও ধোঁয়া ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে নেমে আসেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৯৭০ সালে নির্মিত পুরোনো এই ভবনে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ভবনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

ভবনে কর্মরতদের অভিযোগ, বিল্ডিং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে এবং তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভবনটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১০

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১১

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১২

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৩

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৪

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৫

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৭

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৮

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৯

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

২০
X