কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কলাবাগান থানার এসআই নিখোঁজ, সারাদেশে পুলিশের জরুরি বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরদিন বুধবার কালাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, এর আগেও রাকিবুল একাধিকবার নিখোঁজ হয়েছিলেন।

নিখোঁজ এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল হাসান। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘এসআই নিখোঁজের ঘটনাটি নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।’ তিনি জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তার স্ত্রীর ভাষ্য, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং স্বামী-স্ত্রীর সম্পর্কও স্বাভাবিক ছিল।

এ ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতারবার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ জানিয়েছে কলাবাগান থানা-পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X