কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে না জড়ানোয় চীনের প্রতি তিনি কৃতজ্ঞ। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে চীনকে এই সংঘাতে অংশ না নেওয়ার অনুরোধ করেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুরোধ মেনে নিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চীনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাদের ইরানের বিষয়ে জড়িত না হতে বলেছিলাম।

হরমুজ প্রণালি দিয়ে চীনের বিপুল পরিমাণ জ্বালানি আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশটির প্রায় ৫০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে আসে। এরপরও বেইজিং সংঘাতে হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে।

ট্রাম্পের মতে, তারা তাদের ৫০ শতাংশ তেল হরমুজ প্রণালি থেকে পায়। কিন্তু আমি প্রেসিডেন্ট শি-কে বলেছিলাম যেন তারা এতে জড়িত না হয়। তিনি বলেছিলেন, জড়াবেন না এবং সত্যিই জড়াননি।

তিনি আরও বলেন, তিনি বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। আমি এজন্য তার প্রতি কৃতজ্ঞ।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, ভ্যান্স আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না।

এর একদিন আগে ইরান ও যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X