কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মে দিবস উপলক্ষে সিটিজেনস এগেইনস্ট করাপশনের আলোচনা সভা

আলোচনা সভা। ছবি : সংগৃহীত
আলোচনা সভা। ছবি : সংগৃহীত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিটিজেনস এগেইনস্ট করাপশন (CAC)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান : সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগেইনস্ট করাপশন (CAC)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসি-এর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।

সিটিজেনস এগেইনস্ট করাপশন (CAC)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি মার্গুব মোর্শেদ বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক—সবার মধ্যে জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।

সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ বলেন, এই দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমে আমাদের এই দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায় সিটিজেনস এগেইনস্ট করাপশন। সংগঠনটি সেই পথেই যাত্রা শুরু করেছে।

এ সময় সংগঠনের সহসভাপতি শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X