কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৩৬ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বাতাস ‘ভীষণ অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ভীষণ অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছেন ঢাকাবাসী। ছবি : সংগৃহীত
ভীষণ অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছেন ঢাকাবাসী। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর ভয়াবহ প্রভাবের মধ্যে রয়েছে মেগাসিটি ঢাকা।

সোমবার (১১ মে) সকালেই আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। এরপর ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে হ্যানয়।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চীনের ছাংডু, যার বায়ুমান স্কোর ১৩৭। আর ১৩০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে বলা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X