কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:১২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে রাতভর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রাতভর অভিযান চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ফাইল ছবি
রাতভর অভিযান চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মারুফ (২১), মো. মিজানুর রহমান (৩৬), মো. মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), মো. শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ এবং মো. নাজমুল হাওলাদার।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার আসামি। এছাড়া একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ব্যক্তিদের মধ্যে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ মে) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১০

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১২

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৩

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৪

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৯

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

২০
X