

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ হলরুমে অনুষ্ঠিত হয় সম্মেলনটি।
সম্মেলনে আসা কাউন্সিলর মতামতের ভিত্তিতে মো. মনিরুল ইসলাম (মনির) চেয়ারম্যান, আমানতউল্লাহ আমান মহাসচিব নির্বাচিত হন।
কো-চেয়ারম্যান কাজী আদনান তাজীম, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, হারুন আল রশীদ খান, মো. আরব আলী, হাবিব, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, মো. হেদায়েত উল্লাহ জামালী, ইসরাত জাহান বিথী, মো. খালেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জুয়েল আকন ও আইন সম্পাদক অ্যাডভোকেট বজলুর রহমান নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
সম্মেলনে বক্তব্য দেন— বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. সামছুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ডা. কমরেড এমএ সামাদ, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সম্মেলনে সিদ্ধান্ত হয় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।