বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

গ্রেপ্তার দালালচক্রেকের দুই সদস্য । ছবি : সংগৃহীত
গ্রেপ্তার দালালচক্রেকের দুই সদস্য । ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুল বিআরটিএ (BRTA) কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে সেখানে কর্মরত আনসার সদস্যরা।

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন - রানা (৩৬) ও কবির হোসেন (৪৭)।

সরকারি সেবা খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়। দুপুর দেড়টার দিকে কাফরুল বিআরটিএ-তে লাইসেন্স ও ফিটনেসসহ বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছিল চক্রটি। দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছিল এবং দালালি বাবদ সেবাগ্রহিতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।

সন্দেহজনক আচরণের কারণে আনসার গার্ডের সদস্যরা রানা ও কবির হোসেনকে নজরদারিতে রাখেন। পরে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের হাতেনাতে ধরে ফেলেন দায়িত্বরত আনসার সদস্যরা।

আটকের পরপরই সেখানে নিয়োজিত বিআরটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার দুই দালালকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কেপিআই (KPI) স্থাপনাগুলোর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিআরটিএ-সহ সব জনবহুল সরকারি কার্যালয়ে তাদের এ ধরনের কঠোর নজরদারি ও পেশাদার তৎপরতা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X