কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।

নজরুল ইসলাম জানান, ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও করা হয়নি।

তিনি আরও জানান, প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে জানায়, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অভিযোগ, তথ্য বা ঘটনার সত্যতা সমর্থনকারী প্রমাণ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১০

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১১

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৩

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৪

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৫

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৬

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৭

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৮

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৯

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

২০
X