কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি হৃদয়ছোঁয়া ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সবুজ ধানক্ষেতের মাঝ দিয়ে একটি মাটির পথে হেঁটে যাচ্ছে ছোট্ট এক শিশু।

তার কোলে গন্ধগোকুলের মতো দেখতে একটি প্রাণী, আর পেছনে ধীরে ধীরে হাঁটছে একটি বড় সজারু। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে অনেকেই একে রূপকথার গল্পের সঙ্গে তুলনা করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেন, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। এমনকি কিছু সংবাদমাধ্যমও সেটিকে বাংলাদেশের বলে প্রচার করে।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি শ্রীলঙ্কার একটি গ্রামীণ এলাকার। ভিডিওতে শিশুটিকে সিংহলি ভাষায় কথা বলতে শোনা যায়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, গত ১২ জুন শ্রীলঙ্কার বাসিন্দা প্রভাত সিলভা প্রথম ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তিনি সিংহলি ভাষায় ক্যাপশনে লিখেছিলেন, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে ধানক্ষেতে যাচ্ছে।’ তার ফেসবুক প্রোফাইলে একই শিশুকে এবং প্রাণীগুলোকে নিয়ে আরও কয়েকটি ছবি ও ভিডিও রয়েছে।

ভুল তথ্যের কারণে ভিডিওটির অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও, শিশুটির প্রাণীদের প্রতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। দেশ বা সীমানা যাই হোক না কেন, মানুষ ও প্রাণীর এই আন্তরিক সম্পর্কই ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১০

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১১

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১২

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৩

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৪

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৬

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৭

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৮

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৯

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

২০
X