কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

টাকার নোট, সরকারের লোগো ও অর্থমন্ত্রী। ছবি : সংগৃহীত
টাকার নোট, সরকারের লোগো ও অর্থমন্ত্রী। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে পারে চলতি জুলাইতেই। নবম পে-স্কেলের আওতায় সম্পূর্ণ মূল বেতন আগামী মাস থেকেই কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি গেজেট প্রকাশের পর শুরু হতে পারে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন।

সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার। এর মধ্যে আগামী জুলাই থেকেই নতুন স্কেলে সম্পূর্ণ মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির।

বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা শেষে এই কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে নবম পে-স্কেল বাস্তবায়নে তিন ও দুই বছর মেয়াদি-দুটি বিকল্প বিবেচনা করেছিল সরকার।

তিন বছরের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতো এবং তৃতীয় বছরে ভাতাগুলো কার্যকর করা হতো।

তবে অর্থ বিভাগ জানায়, দুই ধাপে মূল বেতন বাস্তবায়ন করা হলে সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবিএএসপ্লাসপ্লাস) কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এ কারণে তারা একবারেই মূল বেতন পুরোটা কার্যকর করার সুপারিশ করে।

তবে সামগ্রিকভাবে দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে কমিটি।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে। আমরা আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার ঘোষণা দেন। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

অর্থমন্ত্রী বলেন, আমরা ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০১৫ সালে দুই ধাপে অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। ওই বছর সংশোধিত মূল বেতন এবং পরের বছর সংশোধিত ভাতা কার্যকর করা হয়।

সূত্র: দ্য ডেইলি স্টার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X