বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

মেট্রোরেল চলাচল করছে। ছবি : সংগৃহীত
মেট্রোরেল চলাচল করছে। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানিয়েছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।

তিনি বলেন, এর আগে জানুয়ারি থেকে পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ট্রেন চলাচল শুরু হবে। নিয়মিত যাত্রীসেবার সময় শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই পরীক্ষামূলক চলাচল পরিচালিত হবে। দেশের প্রথম মেট্রোরেল রুট হিসেবে পরিচিত লাইন-৬-এ এই কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণকাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যকাজ এবং প্রবেশ ও বাহির পথ নির্মাণের কাজ চলছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ শেষ হয়েছে।

এ ছাড়া কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগির স্থাপনের জন্য আনা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজও শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশে রঙের কাজ বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি সেগমেন্টের কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে।

রাজধানীর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X