কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে

বাংলাদেশ পুলিশ। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষের ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যের নাম পারভেজ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাজধানীর ফকিরাপুল মোড়ে সংঘর্ষ চলাকালে ‘ইটের আঘাতে’ গুরুতর আহত হন পুলিশ সদস্য পারভেজ। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়। অপর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন দাবি করে জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এ সময় হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X