কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবরের অভিজ্ঞতা মাথায় রেখে অবরোধের নিরাপত্তা পরিকল্পনা

২৮ অক্টোবরের অভিজ্ঞতা মাথায় রেখে অবরোধের নিরাপত্তা পরিকল্পনা

ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিলেও সহিংসতায় জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। ২৮ অক্টোবর ওই সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হন এবং ৪১ পুলিশ সদস্য আহত হন। এ অভিজ্ঞতা মাথায় রেখে বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবরের সহিংসতাকে মাথায় রেখে অবরোধের নিরাপত্তা বলয় সাজানো হচ্ছে। কোনোভাবেই ২৮ অক্টোবরের মতো আরও একটি সহিংস রাজনৈতিক কর্মসূচি ঢাকায় হতে দেবে না পুলিশ। এ ছাড়া অবরোধের শুরু থেকে পুলিশ থাকবে হার্ড লাইনে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি দেখা দিলেই অ্যাকশনে যাবে পুলিশ। বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে ঢাকায়।

আরও জানা গেছে, আগামীকালের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রবেশদ্বারগুলোতে চলছে তল্লাশি। বিশেষ করে প্রবেশমুখ গাবতলী ও গাজীপুর এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা যাত্রীদের তল্লাশি করছেন। সেই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবরে পুলিশ হত্যাসহ অগ্নিসংযোগের ঘটনাগুলোকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে পুলিশ। বিশেষ করে পুলিশ হত্যার পর অ্যাকশান মুডে আছে ডিএমপি। বিএনপির যেসব নেতাকর্মী ২৮ অক্টোবরের সহিংস ঘটনার জন্য দায়ী এবং অবরোধের সময় যারা নাশকতা করেছে- তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যদি বিএনপি ২৮ অক্টোবরের মতো আরও একটি সহিংস আন্দোলন করতে চাই তাহলে তাদের বিন্দুমাত্র ছাড় দেবে না ডিএমপি।

বিএনপির ডাকা তিনদিনের অবরোধকে কেন্দ্র করে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা ইতোমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে ডিএমপি।

জানা গেছে, সব বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মাঠ পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি থানার পুলিশ সদস্যদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনোভাবেই সহিংস কোনো ঘটনা না ঘটে। এ ছাড়া প্রতিটি থানার পুলিশকে সতর্ক করা হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আগামীকালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এছাড়া পুলিশ সদস্যদের একা মুভমেন্ট না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X