কালবেলা অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এখনো মেলেনি ৭ জনের পরিচয়

বেইলি রোডে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। পুরোনো ছবি
বেইলি রোডে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। পুরোনো ছবি

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ৪৬টি মরদেহের মধ্যে পরিচয় শনাক্ত করা গেছে ৩৯ জনের। ৭ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এর মধ্যে ৩৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ঢাকা জেলা প্রশাসনের অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যাদের শনাক্ত করা হয়েছে -

১. ফৌজিয়া আফরিন রিয়া (২২), বাবা কুরবান আলী (কাকরাইল, ঢাকা)।

২. পপি রায় (৩৬), বাবা প্রলেনাথ রায়, মা বাসনা রানী রায় (২১৬ মালিবাগ, শান্তিবাগ, ঢাকা)।

৩. সম্পনা পোদ্দার (১১), বাবা শিপন পোদ্দার, মা পপি রায় (সূত্রাপুরের দয়াগঞ্জ)।

৪. আশরাফুল ইসলাম আসিফ (২৫), বাবা মৃত জহিরুল ইসলাম (খিলগাঁওয়ের উত্তর গোড়ান, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়)।

৫. নাজিয়া আক্তার (৩১), বাবা মোহাম্মদ আলী, মা নাজনীন আক্তার বেবি (১৪ আরামবাগ, ঢাকা)। ৬. আরহাম মোস্তফা আহামেদ (৬), বাবা আশিক, মা নাজিয়া আক্তার (১৪ আরামবাগ, ঢাকা)।

৭. নুরুল ইসলাম (৩২), বাবা মুসলেম (বংশাল, বেচারাম দৌড়ি)।

৮. সম্পা সাহা (৪৬), বাবা জয়ন্ত কুমার পোদ্দার (কুমিল্লা মুরাদনগর উপজেলার নবিপুর)।

৯. শান্ত হোসেন (২৪), বাবা আমজাদ হোসেন (নারায়ণগঞ্জের ফতুল্লা)।

১০. মায়শা কবির মাহি (২১), বাবা কবির খান (মতিঝিল এজিপি কলোনি)।

১১. মেহেরা কবির দোলা (২৯), বাবা কবির খান; মতিঝিল এজিপি কলোনি।

১২. জান্নাতি তাজরিন নিকিতা (২৩), বাবা গোলাম মহিউদ্দিন (আর্কিট হাউস, কাকরাইল, শান্তিনগর কাকরাইল)। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

১৩. লুৎফুর নাহার করিম (৫০), মা জহুরা ইসলাম (রমনার সার্কিট হাউস)। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা।

১৪. মোহাম্মদ জিহাদ (২২), বাবা জাকির হোসেন (মাদারীপুর কালকিনি, পূর্বচর, আলিমবাগ)।

১৫. কামরুল হাসান (২০), বাবা কবির হাসান (যশোর সদর উপজেলার মধ্যপাড়া)।

১৬. দিদারুল হক (২৩), বাবা মাইনুল হক (ভোলা সদর, উত্তরপাড়া)।

১৭. অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬৫), বাবা ফজলুল রহমান (মৌলভীবাজার, কুলাউড়া)। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা।

১৮. মেহেদী হাসান (২৭), বাবা মোয়াজ্জেম মিয়া (টাঙ্গাইলের মির্জাপুর)।

১৯. নুসরাত জাহান শিমু (১৯), বাবা আব্দুল কুদ্দুস (কুমিল্লা সদর হাতিগাড়া)।

একই পরিবারের পাঁচজন

২০. সৈয়দা ফাতেমা তুজ জোহরা (১৬), বাবা সৈয়দ মোবারক কাউসার (৩৭৭ মগবাজার, মধুবাগ, ঢাকা। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার শাহবাজপুর)।

২১. সৈয়দ আব্দুল্লাহ (৮), ভাই সৈয়দ মোবারক কাউসার

২২. স্বপ্না আক্তার (৪০), নিহত সৈয়দ আব্দুল্লাহর মা

২৩. সৈয়দ মোবারক কাউসার (৪৮), বাবা সৈয়দ আবুল কাশেম, ইতালি প্রবাসী ছিলেন।

২৪. সৈয়দা আমেনা আক্তার নুর (১৩)

২৫. জারিন তাসনিম প্রিয়তি (২০), বাবা আওলাদ হোসেন (মুন্সীগঞ্জ সদর বিনোদপুরের বাসিন্দা)।

২৬. জুলেল গাজী (৩০), বাবা ইসমাইল গাজী (গুলশান মডেল টাউন, বাড্ডা)।

২৭. প্রিয়াংকা রায় (১৮), বাবা উত্তম কুমার রায়, মা রুবিয়া রায় (১৩৪, মালিবাগ প্রথম লেন, শাজাহানপুর, ঢাকা)।

২৮. রুবি রায় (৪৮), স্বামী উত্তম কুমার রায় (১৩৪, মালিবাগ প্রথম লেন, শাজাহানপুর, ঢাকা)।

২৯. তুষার হাওলাদার (২৩), সাংবাদিকতা বিভাগ থেকে পাস করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা দিনেষ চন্দ্র হাওলাদার (গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া। থাকতেন খিলগাঁও গোড়ানে)।

৩০. কে এম মিনহাজ উদ্দিন (২৫), বাবা ওয়ালিউল্লাহ খান (চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গ্রাম)।

৩১. সাগর (২৪) সিকিউরিটি গার্ড, বাবা তালেব প্রামাণিক (পাবনার ফরিদপুর)।

বার্ন ইনস্টিটিউটে মৃত ৯ জন হলেন

৩২. তানজিলা নওরিন (৩৫), বাবা নুরুল আলম (পিরোজপুর সদর)।

৩৩. শিপন (২১), বাবা ফজর আলী (শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কালারচর)।

৩৪. আলিসা (১৩), বাবা ফোরকান (কালারচর, রমনা ১০৪, কাকরাইল)।

৩৫. নাহিয়ান আমিন (১৯), বাবা রিয়াজুল আমিন (বরিশাল সদর কাউনিয়া। বুয়েটের কম্পিউটার সায়েন্সের ছাত্র)।

৩৬. সংকল্প সান (৮), বাবা শিপন পোদ্দার (যাত্রবাড়ী ২৬/সি দয়াগঞ্জ জেলেপাড়া)।

৩৭. লামিশা ইসলাম (২০), বাবা নাসিরুল ইসলাম (রমনা, মালিবাগ)। এডিশনাল ডিআইজির মেয়ে।

৩৮) মো. নাঈম (১৮), বাবা মো. নান্টু; বরগুনা।

৩৯) অভিশ্রুতি শাস্ত্রী (২৫), দ্য রিপোর্ট ডটকমের রিপোর্টার ছিলেন।

চিকিৎসাধীন যারা

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১২ জন।

এর মধ্যে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তারা হচ্ছেন- ফয়সাল আহমেদ (৩৮), সুজন মন্ডল (২৪), প্রহিত (২৫), আবিনা (২৩), রাকিব হাসান (২৮), কাজি নাওশাদ হাসান আনান (২০), আজাদ আবরার (২৪), মেহেদী হাসান (৩৫), রাকিব (২৫) ও সুমাইয়া (৩১)।

আর ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ২ জন। তারা হচ্ছেন ইকবাল হোসেন (২৪) ও যোবায়ের (২১)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X