কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নামাজ শিক্ষার বই’ বিক্রি করতে গিয়ে বাসচাপায় প্রাণ হারাল শিশু

আজমেরী গ্লোরী পরিবহন। (পুরোনো ছবি)
আজমেরী গ্লোরী পরিবহন। (পুরোনো ছবি)

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে মো. সুমন (৮) নামে এক শিশু হকার নিহত হয়েছে। সুমন বিভিন্ন বাসে নামাজ শিক্ষার বই বিক্রি করত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে গুলিস্তান সার্জেন আহাদ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুমনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছে, নিহত সুমন শেরপুর জেলার নকলা থানার পাইকশা গ্রামের আব্দুল সামাদের ছেলে। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ভাসমান অবস্থায় থাকত সে।

তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ সদস্য বাবু বলেন, ‘নিহত শিশুটি বিভিন্ন গাড়িতে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করত। আজ বিকেলের দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে একটি বাস পেছন দিকে ব্যাক করছিল। তখন দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X