চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চালক জানতেনই না কাভার্ডভ্যানের চাকায় বাইক আরোহী আটকা

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে বাইক আরোহী নিহত। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে বাইক আরোহী নিহত। ছবি : কালবেলা

বন্দর নগরীতে থেমে থেমে বৃষ্টির দিনে বেড়েছে দুর্ঘটনা। মঙ্গলবার (২ জুলাই) নগরীর পাঁচলাইশ থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় মো. রাশেদুল (৩২) নামে এক মোটরবাইক আরোহী ছিটকে পড়লে পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি কালবেলাকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক হাসন রাজা দাঁড়িয়ে ছিলেন। তিনি নিজেই জানতেন না যে, তার কাভার্ডভ্যানের পেছনের চাকায় মোরটবাইক আরোহী পিষ্ট হয়ে আটকে আছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। কাভার্ডভ্যানটিও জব্দ।

নিহত রাশেদ বন্দর থানাধীন নিউমুরিং বড়ফুল এলাকার মৃত হাসানের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরবাইক আরোহী লালখান বাজার থেকে আখতারুজ্জামান ফ্লাইওভার ধরে শুলকবহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাখাওয়াত কালবেলাকে বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে শুলকবহরে নামার সময় আচমকা ছিটকে পড়েন ওই মোটরবাইক আরোহী। একই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পথচারীরা তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। ধারণা করছি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, দুপুরে ফ্লাইওভারে দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বলেন, রাশেদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X