চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ

প্লাটফর্মে অপেক্ষমান ট্রেন। ছবি : সংগৃহীত
প্লাটফর্মে অপেক্ষমান ট্রেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার তথ্য জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান- মিরসরাই, ফেনী ও কুমিল্লাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন রেললাইন ৭ থেকে ৮ ফুট পানির নিচে এখনো ডুবে আছে। এ অবস্থায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে রেললাইন প্লাবিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, রেলপথ ও স্টেশনগুলোর ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিন দেখতে শনিবার চট্টগ্রাম থেকে একটি ট্রেন গেছে। সেটি ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট, কক্সবাজার ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া চট্টগ্রামের নাজিরহাট, কক্সবাজার, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১০

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১১

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১২

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৪

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৫

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৬

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৭

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৮

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

২০
X