সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিযান শেষে ফেরার পথে ইউএনও- ওসির ওপর হামলা

জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদাররা হামলা চালালে পুলিশ তাদের ধাওয়া দেয়। ছবি : কালবেলা
জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদাররা হামলা চালালে পুলিশ তাদের ধাওয়া দেয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে ফের অভিযান চালিয়ে ১০ একর খাস জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসন। অভিযান শেষে ফেরার সময় বিকেল ৩টার দিকে অবৈধ দখলদারদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ ১০ জন।

আহতদের উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কালবেলাকে বলেন, হার্ট ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত একটি জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে স্থাপনা নির্মাণ করে আছেন। তাদের বেশ কয়েকবার নোটিশ করলেও তারা দখল ছাড়েননি। ওই স্থান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দশ একর জায়গা উদ্ধার করা হয়। কিন্তু বিকেল তিনটার দিকে উচ্ছেদ শেষে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় গুরুতর আহত হন ইউএনও, ওসিসহ বেশ কয়েকজন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরিচালিত এই অভিযানে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১নং খাস খতিয়ানভুক্ত বিএস ৩৬০ ও ৩৬১ দাগের পাহাড় শ্রেণির এই জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হার্ট ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জায়গাটি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট নু-এম মারমা, মো. রাজীব হোসেন, এস এম এন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ। এ ছাড়া জেলা পুলিশের ২ শতাধিক ফোর্স অভিযানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X