সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লিফলেট বিতরণের সময় বরিশালে বিএনপি নেতা আটক

হাফিজুর রহমান তারেককে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
হাফিজুর রহমান তারেককে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে বিএনপির এক নেতাকে আটক করে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর বাজার রোডে কর্মসূচি পালনকালে হাফিজুর রহমান তারেক নামের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে আটক করা হয়।

এ তথ্য জানিয়ে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর বাংলাবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারা মিছিলসহকারে বাংলাবাজার থেকে পুলিশ লাইনস পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে নগরীর হাসপাতাল রোডের সোনালি সিনেমা হল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরাও লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারি ভোট বর্জনসহ সরকারকে কর খাজনা দেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা।

নগরীর বাজার রোডে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান তারেককে আটক করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, লিফলেট বিতরণকালে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর তার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১০

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১১

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৩

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৪

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৫

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৬

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৭

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৮

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

২০
X