চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

গ্রেপ্তার মো. সম্রাট ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সম্রাট ইসলাম। ছবি : সংগৃহীত

সিএমপির সদরঘাট থানার অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৩ নভেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলাকে বলেন, সদরঘাট থানায় অপহরণ মামলার এজাহারনামীয় আসমি সম্রাট ইসলামকে গ্রেপ্তার করার পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করানো হয়েছে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X