মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ইপিআই টিকাকেন্দ্র। ছবি : কালবেলা
দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ইপিআই টিকাকেন্দ্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইপিআই টিকাকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে টিকাকেন্দ্রটি।

শনিবার (২২ নভেম্বর) রাত ১টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের মকছুদ আহমদ ডিলার বাড়ির টিকাকেন্দ্রেটি আগুনে পুড়ে যায়।

মরহুম মকছুদ আহমদ ডিলারের ছেলে আবুল হাসিম বলেন, আমাদের বাড়ির সামনের একটি টিনশেডের কাছারি ঘরে প্রায় ৩০ বছর ধরে সরকারি ইপিআই টিকা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। রাতে ঘরটিতেও কেউ থাকত না। ঘরটি শুধু টিকাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। শনিবার রাত ১টায় কেউ শত্রুতাবশত ঘরটিতে আগুন লাগিয়েছে বলে আমাদের ধারণা।

তিনি বলেন, আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া দেখে পাশের বাড়ির লোকজন আমাদের রাতে খবর দেয়। তখন বাড়ির সামনে গিয়ে দেখি পুরো ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে গিয়ে আমি, আমার ভাতিজা আরাফাতসহ কয়েকজন আহত হয়েছি। আগুনে টিকা কেন্দ্রের চেয়ার-টেবিল, একটি খাটসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার বিষয়টি আমি মোখিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানিয়েছি। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন কালবেলাকে বলেন, আগুনে টিকাকেন্দ্রে থাকা চেয়ার, টেবিল ও কাগজপত্র পুড়ে যাওয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মী জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম কালবেলাকে বলেন, দুর্গাপুর ইউনিয়নে টিকাকেন্দ্রে আগুন লাগানোর বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X