চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে দেশের আকাশপথেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসার কথা ছিল এমন ৭টি এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ৩টি ফ্লাইট রয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিভিন্ন এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। BG-135 ফ্লাইটটি ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা রুটে রোববার পরিচালিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম ছাড়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় এগিয়ে এনে বিকেল ৪টা ১০ মিনিটে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনায় সময়সূচিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে তবেই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে দ্রুততম সময়ে হালনাগাদ শিডিউল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন, তাদের মাইকিংয়ের মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাসায় অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরের প্রধান ফটকে বিশেষ সাপোর্ট ডেস্ক স্থাপন করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে চলার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X