শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালু

ডায়ালাইসিস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রায় অতিথিরা। ছবি : কালবেলা
ডায়ালাইসিস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রায় অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো আইসিইউতে ডায়ালাইসিস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার (০৩ মে) দীর্ঘ প্রতীক্ষার পর এই বিশেষায়িত চিকিৎসাসেবার উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান।

সেবা কার্যক্রম উদ্বোধন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. মইনুল আহসান। সঞ্চালনায় ছিলেন ডা. মৌমিতা দাশ ও ডা. সাকিব জিয়াউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, ‘সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবালের ব্যক্তিগত সহযোগিতায় এই ডায়ালাইসিস মেশিনটি স্থাপিত হয়েছে। এর ফলে এই অঞ্চলের সাধারণ রোগীরা উপকৃত হবেন, যা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

এমপি আরও জানান, ভবিষ্যতে এই হাসপাতালে কিডনি রোগীদের জন্য আলাদা একটি পূর্ণাঙ্গ ডায়ালাইসিস ইউনিট করার পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ফাইল আকারে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও চট্টগ্রামের স্বাস্থ্য খাতের বরাদ্দ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এখানকার সরকারি স্বাস্থ্যসেবার চেহারা বদলে যাবে।’

বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন,‘সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় আজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাধারণ মানুষের চিকিৎসা সংকট দ্রুত কাটানো সম্ভব হবে।’

বেসরকারি খাতের ব্যয়বহুল চিকিৎসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে ফিরছে। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। সরকারি হাসপাতালেই সব আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চাই।’

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এ এস এম ইফতেখারুল ইসলাম লিটন, সমাজসেবক আনামুল হক ইকবাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. বিজন কুমার নাথ এবং আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস। এ সময় স্থানীয় বিএনপি নেতা হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X