চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:৪৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
রাউজান সাংবাদিক পরিষদের কমিটি

সভাপতি নওশের, সাধারণ সম্পাদক সাইদুল

রাউজান সাংবাদিক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক
রাউজান সাংবাদিক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক

চট্টগ্রাম নগরে কর্মরত রাউজানের গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রাউজান সাংবাদিক পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় এই কমিটি গঠিত হয়।

আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম। কমিটির সহসভাপতি হয়েছেন ডেইজী মউদুদ, যুগ্ম সম্পাদক হয়েছেন বিডিনিউজের স্টাফ রিপোর্টার মিঠুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, দপ্তর ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাংলা নিউজ২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশ বর্তমানের স্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু।

এ ছাড়া নির্বাহী সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, এটিএন বাংলার মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক খোরশেদুল আলম শামীম ও দেশ টিভির ব্যুরোপ্রধান সৈয়দ আলমগীর সবুজ। সভায় বিভিন্ন দিক নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিন সিকদার, মোরশেদ হোসেন চৌধুরী, সুজন ঘোষ, সনজীব দেব বাবু, অমিত দাশ ও রুমন ভট্টাচার্য প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X