কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬-এ ১১টি পুরস্কার পেয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

এর মধ্যে মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল কোম্পানি অব দ্য ইয়ার, মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন উইমেন এমপাওয়ারমেন্ট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি এবং এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইক্যুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন-এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এ ছাড়া আরও ছয়টি ক্যাটাগরিতে অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশে অসামান্য অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, আরএফএল-এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, জেনারেল ম্যানেজার সুবায়েল খায়েরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনারেবল মেনশন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপের রাইডো, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে টেল প্লাস্টিক, মোস্ট সাসটেইনেবল ইলেকট্রনিক আইটেম ম্যানুফ্যাকচারার কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ভিশন, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট এবং মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপ সম্মাননা অর্জন করে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কৃষি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উদ্যোগে আমাদের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারগুলো অর্জন করতে পেরে আমরা গর্বিত। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।

কালবেলা/এসএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X