কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ টাকা দিল গ্রামীণফোন

চেক গ্রহণকালে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
চেক গ্রহণকালে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ টাকা জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল করপোরেট কার্যক্রম অনুসরণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই গ্রামীণফোন এ অর্থ জমা দিয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে এ চেক হস্তান্তর করেন।

এ সময় গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, ‘দায়িত্বশীল করপোরেট নাগরিক হিসেবে নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন গ্রামীণফোন। আমাদের প্রতিশ্রুতি শুধু কানেক্টিভিটির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমরা বৈচিত্র্যময় এবং ডিজিটালভাবে দক্ষ ভবিষ্যৎ উপযোগী কর্মী তৈরি ও তাদের ক্ষমতায়নের জন্য সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রদানকৃত অর্থ সব কর্মীদের নিরাপত্তা এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা সত্যিকারের পরিবর্তন আনতে পারে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগে ক্রমাগত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে সফলভাবে কাজ করতে পারার পাশাপাশি সবার জন্য আর্থিক সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বদ্ধপরিকর।’

বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ শ্রম কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রা শুরুর পর থেকে একটি দায়িত্বশীল করপোরেট কোম্পানি হিসেবে এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অন্যতম শীর্ষ অবদানকারী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন পর্যন্ত মোট ২৩৯ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৬০৩ টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। টেলিযোগাযোগ শিল্পের অগ্রদূত হিসেবে গ্রামীণফোন ডিজিটাল অন্তর্ভুক্তি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, যা ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়ক। কোম্পানিটি ফিউচার-ন্যাশন ও জিপি একাডেমির মাধ্যমে তরুণদের ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করছে।

এছাড়া জিপি অ্যাক্সেলারেটর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সহায়তা ও একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলছে গ্রামীণফান যাতে তরুণরা ডিজিটাল বিশ্বে উন্নতি করতে পারে। কোম্পানির অপর প্ল্যাটফর্ম ‘শি’ নারীদের পরামর্শ প্রদানের মাধ্যমে দেশব্যাপী নারী পেশাজীবীদের ক্ষমতায়ন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X