কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এ লক্ষ্যে গ্রুপের বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের আওতাধীন সকল ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশবন্ধু গ্রুপের মাননীয় চেয়ারম্যান বগুড়া অঞ্চলে ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইদ্রিসুর রহমান ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা বগুড়া অঞ্চলে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X