কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কারকুমা’ ফাংশনাল ফুড এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মিট দ্য প্রেস অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মিট দ্য প্রেস অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আমেরিকান মার্কেট তথা বিশ্ব বাজারে বাংলাদেশের উপস্থিতি সগৌরবে ঘোষণা করছে অর্গানিক নিউট্রিশন লিমিটেড (ওএনএল)। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফল রপ্তানির মাধ্যমে United States Food and Drug Administration (USFDA)-এর অনুমোদন প্রাপ্ত এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট ও Amazon USA-তে পাওয়া যাচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লি. তাদের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমের সম্মানিত কর্মীদের কাছে তুলে ধরে।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রথাগতভাবে বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আজ আমরা এই প্রবণতা পাল্টে দিয়ে বিশ্বের বাজারে আমাদের দেশীয়, বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করছি। এটি শুধু ব্যবসায়িক সফলতা নয়, এটি একটি জাতীয় গৌরব। আমরা বিশ্বাস করি এই শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচন হবে।’

২০২৪-এর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া (Teal Gaia) বাংলাদেশে অর্গানিক নিউট্রিশনের গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে চারটি ফর্মুলেটেড ফাংশনাল ফুড জয়েন্ট গার্ড, ইমিউন প্লাস, সাইকেল কমফোর্ট ও টারমারিক বুস্টার অর্ডার দেয়। এসব পণ্য নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর USFDA অনুমোদন লাভ করে।

এই ফাংশনাল ফুডগুলো ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (USFDA) থেকে নিরাপত্তা ও কার্যকারিতার অনুমোদন পেয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সুপারমার্কেট এবং অ্যামাজন ইউএসএতে পাওয়া যাচ্ছে। এখানে উল্লেখ্য, বাংলাদেশে এই পণ্যগুলো শীর্ষ সুপারমার্কেট, মডেল ফার্মেসি এবং দারাজ, রকমারি, Aroggo-এর মতো অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে।

প্রেস কনফারেন্সে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের প্রতিনিধিরা কোম্পানির প্রতিশ্রুতি তুলে ধরেন, যা বিজ্ঞানভিত্তিকভাবে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের মাধ্যমে মানুষের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। এই পণ্যগুলো ওষুধ বা সাপ্লিমেন্ট নয়, তবে এটি প্রতিদিন সেবনের জন্য উপযোগী, যা শরীরের বিভিন্ন ফাংশনালিটি যেমন হাড়ের সচলতা, ইমিউনিটি, হৃদরোগের স্বাস্থ্য, পাচনতন্ত্রের সুস্থতা এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়ক।

২০১৬ সালে গবেষণার মাধ্যমে ওএনএলের যাত্রা শুরু হয়। অভিজ্ঞ বিজ্ঞানী, পুষ্টিবিদ এবং খাদ্য প্রযুক্তিবিদদের সমন্বয়ে পরিচালিত গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং BIRDEM-এর মতো প্রতিষ্ঠানের সহায়তা রয়েছে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনুমোদিত উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে USDA অর্গানিক সার্টিফিকেশনের বিধিমালা মেনে তাদের CODEX GMP এবং ISO 22000:2018 মানদণ্ডে উত্তীর্ণ কারখানায় আন্তর্জাতিক মান নিশ্চিত করে পণ্য উৎপাদন করা হয়। বাজারজাত শুরুর পর থেকে, কোম্পানিটি ১.২৩ মিলিয়ন গ্রাহকের আস্থা অর্জন করেছে, যার মধ্যে ৬৭% গ্রাহক পুনরায় পণ্য কিনেছেন।

প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনে অর্গানিক নিউট্রিশন লি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখার রশিদ, টেক অ্যান্ড নিউট্রিশনের নির্বাহী পরিচালক অরুন কুমার মণ্ডল, কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার এআর মোহাম্মদ পারভেজ মজুমদার, মো. মাহবুবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X