মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই এক্সপোতে অর্গানিক ফাংশনাল ফুড প্রদর্শন

দুবাই এক্সপো-২০২৪। ছবি : সংগৃহীত
দুবাই এক্সপো-২০২৪। ছবি : সংগৃহীত

দুবাই এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করল বাংলাদেশের প্রথম ও একমাত্র USDA Organic সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড।

‘মিডল-ইস্ট অর্গানিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট এক্সপো-২০২৪’ শিরোনামে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী এ এক্সপো শুরু হয় গত ১৮ নভেম্বর। যা চলে ২০ নভেম্বর পর্যন্ত। এতে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশের অর্গানিক ও ন্যাচারাল পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় অর্গানিক নিউট্রিশন লি. তাদের উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফাংশনাল ফুড প্রদর্শন করে।

প্রতিষ্ঠানের পরিচালক ফতেখার রশিদ বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা অর্গানিক নিউট্রিশন লিমিটেডের উৎপাদিত ফাংশনাল ফুড সম্পর্কে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন এবং মধ্যপ্রাচ্যে বাজারজাত করার ব্যাপারে এরই মধ্যে বেশ কিছু বায়ার সম্মতি প্রকাশ করেছে।

ইফতেখার বলেন, অর্গানিক নিউট্রিশন লি. সবসময় পণ্যের গুণগত মান ও কার্যকারিতা অটুট রাখতে বদ্ধ পরিকর। ফাংশনাল ফুডে ব্যবহার করা প্রতিটি উপাদান সংগ্রহ করা হয় ইউরোপ, আমেরিকা, জাপানসহ বিশ্বের বিভিন্ন নির্ভরযোগ্য ও অর্গানিক সার্টিফায়েড প্রতিষ্ঠান থেকে।

তিনি বলেন, ‘প্রথাগত ঔষধের ওপর নির্ভরশীলতা কমাতে ও পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত হওয়ার কারণে উন্নত বিশ্বের মানুষ এরইমধ্যে এ ধরনের স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুডের দিকে ঝুঁকেছে। বাংলাদেশেও এ ধরনের ফাংশনাল ফুডের সচেতনতা বৃদ্ধিতে অর্গানিক নিউট্রিশন লি. কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশের মানুষের একটি সুস্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিতকরণের পদক্ষেপ হিসেবে ২০২০ সালে অর্গানিক নিউট্রিশন লি. বিশেষ ধরনের স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুডের উৎপাদন শুরু করে, যা কারকুমা ব্র্যান্ডের নামে পাওয়া যাচ্ছে। উৎপাদিত ফাংশনাল ফুডের মধ্যে কারকুমা জয়েন্ট গার্ড, কারকুমা অর্গানিক হেলদি গাট, কারকুমা ইমিউন প্লাস অন্যতম। হাড়ের জয়েন্টের যত্নে কারকুমা জয়েন্ট গার্ড এরইমধ্যে ভোক্তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পরিপাকতন্ত্রের সুষ্ঠ কার্যক্রম বজায় রাখতে কারকুমা অর্গানিক হেলদি গাট কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি পশ্চিম আফ্রিকা থেকে আমদানিকৃত বিশেষ ধরনের কালো মধু (ব্ল্যাক হানি) বাজারজাত করছে। গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে জিএমপি, আইএসও ২২০০০ সনদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X