কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় আমন্ত্রিতরা। সৌজন্য ছবি

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) পিএইচপি ফ্যমিলির ফার্ম হাউজ, ভাটিয়ারি, চট্টগ্রামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির সাবেক সফল চেয়ারম্যান ও উদ্যেক্তা, বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মোহম্মদ মিজানুর রহমান।

সভায় ২০২৪ সালের বিদায়লগ্নে বিগত বৎসরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট, প্রভৃতি বিষয়ে পর্ষদের বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান মহোদয়গণের বক্তব্য তুলে ধরা হয়। তাছাড়া আগামীতে ব্যবসা বৃদ্ধি, বীমাদাবি দ্রুত পরিশোধ, ঝুঁকি নিয়ন্ত্রন বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মোহম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠানটির সৃষ্টিলগ্নের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, দেশের কল্যাণে এই বীমা কোম্পানির জন্ম। কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়া আজ এ প্রতিষ্ঠান দেশের স্বনামে ধন্য। তিনি সকলকে যার যার অবস্থান থেকে কোম্পানির স্বার্থে কাজ করার আহ্বান জানান।

পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, পিপলস ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এর ঐতিহ্য রয়েছে। আমরা এ প্রতিষ্ঠান নিয়ে গর্বিত।

পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে বীমা যে কোনো ব্যবসার জন্য অপরিহার্য। এটি একটি অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি প্রদান করে। তিনি আমন্ত্রিত সকলকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ আলী হোসেন, পরিচালক কবির আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, মিসেস জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, দিলশাদ আহমেদ এবং এম.এম.জি সারওয়ার প্রমুখ। সভার আমন্ত্রণে উপস্থিত হন সাবেক পরিচালক মোহম্মদ শামসুল আলম ও সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার মুকুল। এ সময় উপদেষ্টা জনাব এম. এইচ. খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. আজিজুল হোসেন, সিএফও জনাব আবদুল্লাহ-আল-মবিন, কোম্পানি সচিব জনাব সরফরাজ হোসেন।

দিনের মধ্যাহ্ন ভোজ শেষে কোম্পানির প্রধান আকর্ষণ আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন এবং সকল পরিচালকগণ এবং কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপুর্ণ বক্তব্য প্রদান করেন। সকলে তার বক্তব্যের প্রসংশা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X