কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল ইসলামকে পুরস্কার দেওয়া হয়েছে। ছবি : সৌজন্য
নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল ইসলামকে পুরস্কার দেওয়া হয়েছে। ছবি : সৌজন্য

নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল ইসলামকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস ২০২৫ এ চিফ বিজনেস অফিসার ও বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননায় ভূষিত করা হয়েছে।

নেসলে বাংলাদেশের নিউট্রিশন ও ডেইরি বিজনেসের পরিচালক মি. এএসএম হাফিজুল ইসলাম এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন, যা টেকসই প্রতিষ্ঠান গড়ে তুলতে অসামান্য অবদান রাখা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের স্বীকৃতি জানায়।

মি. হাফিজুল ইসলামের দূরদর্শী ও কার্যকর নেতৃত্বের ফলে ব্র্যান্ডের মূল্য শক্তিশালী হয়েছে এবং উদ্ভাবনী কৌশল বাস্তবায়নের মাধ্যমে বাজারে অংশীদারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার নিরলস পরিশ্রম ও অঙ্গীকার বাংলাদেশের ভোক্তাদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্র্যান্ডের মূল্য সৃষ্টির প্রতি তার গভীর অনুরাগ, কর্মীদের অনুপ্রাণিত করার সক্ষমতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ফলাফল অর্জনের প্রতি তার স্পষ্ট মনোযোগ তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে আলাদা করে তুলেছে।

এই সম্মাননাটি নেসলের উৎকর্ষতার উত্তরাধিকারকেও আরও এগিয়ে নিয়েছে। এর আগে নেসলে বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর পারভেজ সাজ্জাদ এবং সেলস ডিরেক্টর সায়েদ ইকবাল মাহমুদ হোসেন একই ধরনের স্বীকৃতি অর্জন করেন। প্রতিভাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতে নেসলের অঙ্গীকার অব্যাহত রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে কর্মীদের জন্য একটি পছন্দের নিয়োগদাতায় পরিণত করেছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X