কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে নানা তোড়জোড়। পুরো দেশই যেন নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতেছে। আর এই নির্বাচনী উত্তাপ ও আমেজকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার নিয়ে এলো বহুল আলোচিত ‘নির্বাচনী উৎসব’ অফার। যেখানে মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

১ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘নির্বাচনী উৎসব’ অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোনো ইলেকট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। ‘নির্বাচনী উৎসব’ অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ ডিসকাউন্ট। এছাড়াও মিনিস্টার ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ১৭ হাজার ৯০০ টাকা সাথে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার এবং ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ৪৯ হাজার ৯০০ টাকা সাথে ১০ হাজার টাকার ক্যাশ ভাউচার।

শুধু টিভিতেই নয় এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজের উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট! মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩ শতাংশ ডিসকাউন্ট। নির্বাচনী অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! মিনিস্টারের নির্দিষ্ট মডেলের এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে রয়েছে ২৫ হাজার ৯২৪ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ৩৭ হাজার টাকার ক্যাশ ভাউচার।

এছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এই অফারটি প্রযোজ্য। যেকোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন নগদ ক্রয়ে গ্রাহক পেয়ে যাবেন চার হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং যেকোনো মডেলের মাইক্রোওয়েভ ওভেন নগদ ক্রয়ে রয়েছে দুই হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট। আরও আছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিশাল ডিসকাউন্ট ও গিফট বক্স।

‘নির্বাচনী উৎসব’ অফার সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া বলেন, মিনিস্টার দেশের মানুষের কোম্পানি। আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির উপর। সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩ শতাংশ ডিসকাউন্ট। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে।

তিনি আরও বলেন, মিনিস্টার পণ্যের গুণগত মান নিয়ে কোনোরকম ছাড় দেয় না। সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে আমরা পণ্য উৎপাদন করে থাকি এবং সুলভ মূল্যে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেই। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com তে অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন- 09606700700/০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X