কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন সংযোজন হিসেবে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে এনেছে মীর সিরামিক লিমিটেড। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন ঘটাতে ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই ব্র্যান্ড।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিও’-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে মীর সিরামিক লিমিটেড জানায়, ‘ক্লিও’ আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিকতা, টেকসই মান এবং বৈশ্বিক অনুপ্রেরণার সমন্বয়ে তৈরি এই টাইলস আধুনিক জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য দেন। এরপর ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দেশের সিরামিক শিল্পে মীর সিরামিকের অবদান ও ‘ক্লিও’ ব্র্যান্ডের সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শোয়ের মাধ্যমে ‘ক্লিও’-এর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে মীর সিরামিক লিমিটেড উদ্ভাবনী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সিরামিক পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X