কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এন মোহাম্মাদ গ্রুপের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

এন মোহাম্মাদ গ্রুপের সেলস কনফারেন্স। ছবি : কালবেলা
এন মোহাম্মাদ গ্রুপের সেলস কনফারেন্স। ছবি : কালবেলা

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এন মোহাম্মাদ গ্রুপের সেলস কনফারেন্স ২০২৬।

এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের সকল জেলা থেকে আগত প্রায় ৬০০ জন সেলস পেশাজীবী অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ২০২৫ সালের সারাবছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা, সেলস টিমের কৃতিত্ব স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল তুলে ধরা। ২০২৫ সালের সেরা সেলস সদস্যদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে কুইজ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে বাইক, স্মার্টফোন, ঘড়ি সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন মোহাম্মাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নজরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা অহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুস্তাক।

বক্তৃতায় তাঁরা ডিলার ও সেলস টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক দিকনির্দেশনা ও সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন।

এন মোহাম্মাদ গ্রুপের দিনব্যাপী এই আয়োজনে ছিল ব্যবসায়িক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সেলস কনফারেন্স সেলস টিমের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং এন মোহাম্মাদ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, আস্থা ও পারস্পরিক বিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X