কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ‘ল্যাবএইড ক্যানসার হাসপাতালের’ সচেতনতামূলক র‍্যালি 

ক্যানসার দিবস উপলক্ষে ল্যাবএইড হাসপাতালের র‍্যালি । ছবি: কালবেলা
ক্যানসার দিবস উপলক্ষে ল্যাবএইড হাসপাতালের র‍্যালি । ছবি: কালবেলা

বিশ্বব্যাপী ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দীর্ঘদিন ধরেই ক্যানসার সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং এ রোগের বিষয়ে ভুল ধারণা দূর করতে কাজ করে যাচ্ছে হাসপাতালটি।

দিবসটিকে ঘিরে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ল্যাবএইড ক্যানসার হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয় এবং পুনরায় ক্যানসার হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে। এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ক্যানসার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

র‍্যালি শেষে চিকিৎসকরা উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ক্যানসারে বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। একইসঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের গুরুত্বও তুলে ধরেন তারা।

আলোচনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম, ডা. আলী নাফিসা এবং অধ্যাপক ডা. এম এ খান।

ডাক্তাররা বলেন, বিশ্ব ক্যানসার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, ক্যানসার শুধু একটি চিকিৎসাগত চ্যালেঞ্জ নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাবএইড ক্যানসার হাসপাতালের হেড অব বিজনেস মাসুদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ব ক্যানসার দিবস ২০২৬ এর প্রতিপাদ্য “United by Unique” বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রতিপাদ্য প্রতিটি রোগীর চিকিৎসা যাত্রা ভিন্ন—এই বাস্তবতাকে সামনে এনে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও সহানুভূতিশীল সেবার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে হাসপাতালের সকল বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পিসিএ, কর্পোরেট টিমসহ অন্যান্য বিভাগের সদস্যরা উপস্থিতি ছিলেন।

দিবসটি পালনের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ, চিকিৎসা, গবেষণা এবং রোগী সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X