কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘ইইই বিভাগ’ পেল আইইবি স্বীকৃতি

আইইবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ । ছবি : কালবেলা
আইইবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ । ছবি : কালবেলা

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ছয় বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি) এ স্বীকৃতি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ অর্জন এসেছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক একাডেমিক উন্নয়ন, উদ্ভাবন ও আউটকাম-বেইজড এডুকেশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. দিলশাদ মেহজাবিন বলেন, আইইবি বিশ্বব্যাপী স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের সইকারী প্রতিষ্ঠান। প্রকৌশল শিক্ষার মান নির্ধারণ ও মূল্যায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ডিগ্রি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও গ্রহণযোগ্যতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ স্বীকৃতি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষার সঙ্গে বিভাগটির সামঞ্জস্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইইই বিভাগের শিক্ষার্থীরা মনে করছেন, এ স্বীকৃতির ফলে বিভাগের গবেষণা সক্ষমতা বৃদ্ধি পাবে, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা জোরদার হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১০

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১১

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১২

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৩

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৪

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৫

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৬

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৭

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৮

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৯

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

২০
X