কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

নগর ভবনে কার্যক্রমটির বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
নগর ভবনে কার্যক্রমটির বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে শিডিউলড ডিস্লাজিং (কাদামাটি অপসারণ) কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসি নগর ভবনে কার্যক্রমটির বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় প্রশাসক এ প্রতিশ্রুতি দেন।

সভায় প্রশাসক নগরের সেপটিক ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন মেনে পরিবেশ দূষণ রোধ এবং জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকার সব কার্যক্রমই সিটি করপোরেশন পরিচালনা করে না। এখানে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই তিন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের স্বার্থে সব সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন এবং শিডিউলড ডিস্লাজিং কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোসাইটির প্রতিনিধিরা জানান, ঢাকা শহরের কিছু এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইন রয়েছে এবং কিছু অংশে সেপটিক ট্যাংকের ব্যবস্থা আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে সংযুক্ত করা হয়েছে। ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মশার বংশবৃদ্ধি ও জলাবদ্ধতাও বাড়ছে।

সভায় প্রশাসক গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) ২০২৩ সালের ১০ অক্টোবর স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের আলোকে ডিএনসিসির আওতাধীন এলাকায় নিরাপদ ও টেকসই পয়োনিষ্কাশন সেবা বাস্তবায়নের লক্ষ্যে শিডিউলড ডিস্লাজিং পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে আগামী দুই মাসের মধ্যে ড্রাই রান কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি এবং ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১০

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১১

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৩

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৪

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৫

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৬

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৭

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৯

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

২০
X