শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও অভিনেত্রী রোজিনা লাজকানি। ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও অভিনেত্রী রোজিনা লাজকানি। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির অন্তর্বর্তী সংসদ সদস্যদের তালিকা চূড়ান্ত করেছেন। ২১০ সদস্যের ৭০ সদস্যকে প্রেসিডেন্টের মনোনয়নের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সিরীয় অভিনেত্রী রোজিনা লাজকানি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, দেশটির উচ্চতর নির্বাচন কমিটি এই নিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সংসদ পূর্ণাঙ্গ করা হয়েছে।

সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য ২০২৫ সালের অক্টোবর থেকে স্থানীয় কমিটির মাধ্যমে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী অবশিষ্ট এক-তৃতীয়াংশ সদস্য মনোনয়নের ক্ষমতা প্রেসিডেন্ট আহমেদ আল-শারার হাতে ছিল।

১৯৯০ সালে জন্ম নেওয়া রোজিনা লাজকানি সিরিয়ার জনপ্রিয় টেলিভিশন ও নাট্যাভিনেত্রী। তিনি দামেস্কের হায়ার ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টসে দৃশ্যসজ্জা বিষয়ে পড়াশোনা করেন এবং ২০১৩-১৪ সালের দিকে অভিনয় শুরু করেন। জনপ্রিয় সিরীয় ধারাবাহিক ‘আল-হাইবা’সহ বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

প্রেসিডেন্টের মনোনীত সদস্যদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। এর ফলে নতুন সংসদে নারী সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদের মতে, মনোনীত সদস্যদের তালিকায় গৃহযুদ্ধে নিহতদের স্বজন, সাবেক বন্দি, রাসায়নিক হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় সমাজকর্মী আয়েশা আল-দিবসও রয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় এই অন্তর্বর্তী সংসদ গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৬ জুলাই নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এটি অস্থায়ী আইনসভা হিসেবে দায়িত্ব পালন করবে।

নিয়োগ গ্রহণ করার পর এক বিবৃতিতে রোজিনা লাজকানি বলেন, সিরিয়ার জনগণের সেবার সুযোগ পেয়ে তিনি গর্বিত। পুনর্গঠন, শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংস্কৃতি ও শিল্প বিকাশে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, সিরিয়ার বিপ্লবের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানানো শিল্পীদের মধ্যে রোজিনা লাজকানি অন্যতম ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পরও তিনি আনন্দ প্রকাশ করে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X