কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৬, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে বৈধপথে রেমিট্যান্সপ্রবাহ আরও উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকেরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস।

‘রেমিট্যান্সের ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায়, একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন।

বুধবার (২০ মে) থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত। অফারটি উপভোগ করতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন হতে হবে।

এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে এই ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হয়েছিলেন বন্যা খাতুন। ফরিদপুরের মধুখালী উপজেলার এই নারী দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে পুরস্কার হিসেবে জিতে নেন স্বর্ণের হার। রাইমা তাবাসসুম রাশা তাঁর প্রবাসী স্বামীর পাঠানো রেমিটেন্স গ্রহণ করে দ্বিতীয় ব্যক্তি হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দেওয়া এবং গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ডিজিটাল রেমিটেন্স অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রæত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ড-এর সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরো সহজ করবে। পাশাপাশি আরো একটি ক্যাম্পেইন চলমান থাকায় গ্রাহক সেটার মাধ্যমে একটি স্বর্ণের হার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।’ প্রবাসী ও তাদের স্বজনদের ঈদ উপলক্ষ্যে একটি আলাদা খুশির মুহূর্ত তৈরি করতে নগদের এমন উদ্যোগ বলেও তিনি জানান।

ক্যাম্পেইন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে গ্রাহকেরা নগদ হেল্পলাইন ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নগদের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকেও নিয়মিত আপডেট পেতে পারেন।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X