কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে পশু কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রাইম ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো বাংলা কিউআরভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা এখন নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই সহজে ও নিরাপদে কোরবানির পশু কিনতে পারবেন।

নতুন এই সেবার আওতায় গ্রাহকরা নির্ধারিত রাজধানী ঢাকার ১০০ ফিট গরুর হাটে ইশান ক্যাটল ফার্ম, ময়মনসিংহের ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম এবং রামপুরার স্টাফ কোয়ার্টার রোডের নন্দিপাড়ার সামারাই ক্যাটল ফার্ম থেকে পছন্দের গরু নির্বাচন করার পর মাইপ্রাইম (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।

ফলে ঈদ মৌসুমে বড় অঙ্কের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং কেনাকাটার পুরো প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত।

দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ঐতিহ্যবাহী পশুর হাট ও অ্যাগ্রো ফার্মে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ব্যাংকটি।

ফলে উৎসবকেন্দ্রিক কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের এই উদ্যোগ দেশে স্মার্ট ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার পুনঃব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১০

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১১

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১২

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৩

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৪

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৫

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৬

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৭

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৯

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

২০
X