কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গ্লোবাল ফ্যাটি লিভার ডে

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ ১১ জুন, বিশ্ব ফ্যাটি লিভার দিবস। দিবসটি উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে শিল্প কর্মের মাধ্যমে লিভার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিশ্বব্যাপী ফ্যাটি লিভার রোগ অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে এর কারণ, জটিলতা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম। জনস্বাস্থ্যের এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল একটি চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করেন যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়জন শিল্পী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে শিল্পীরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি চিত্রকলার মাধ্যমে উপস্থাপন করেন, যা স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে উপস্থাপন করে। লাইভ আর্ট সেশনটি হসপিটাল প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলতে থাকে এবং সন্ধ্যায় প্রদর্শিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে সিএমই, শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতামূলক আরও বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল, যা লিভার স্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে।

অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। এই দুই ক্ষেত্রকে একত্রিত করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে কার্যকরীভাবে সচেতনতা বাড়াতে চেয়েছি।

দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান, সিএফবিও জনাব আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X