বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি. নিয়মিতভাবে তার সিএলএস নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ প্রধান কার্যালয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।

সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম। এসময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ, প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং সিএলএস এজেন্টরা উপস্থিত ছিলেন।

এতে ২০২৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টের মধ্যে তাদের অসাধারণ কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সনদপত্র, মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয়।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা স¤প্রসারণ, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সিএলএস সেবাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করে তুলতে ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

সিএলএস এজেন্টদের এই উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পূবালী ব্যাংক সবসময় কর্মদক্ষতা, সততা ও সহযোগিতার সংস্কৃতিকে মূল্যায়ন করে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা সিএলএস এজেন্টদের আরও অনুপ্রাণিত করবে এবং ব্যাংকের সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X