কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সংশ্লিষ্টরা । ছবি : সংগৃহীত
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সংশ্লিষ্টরা । ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং সনি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এআইইউবি ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড জোশুয়া কুয়েক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের মেন্টররা। সনি সিঙ্গাপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিজিটাল ইমেজিং মিস কারেন সাম এবং ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট স্পেশালিস্ট জনাথন পুন।

সমঝোতা স্মারকের আওতায় সনি বাংলাদেশ, এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে পরিচালিত এআইইউবি ফটোগ্রাফি ক্লাবকে বিনামূল্যে সনির ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি, ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যা তাদের ফটোগ্রাফি বিষয়ক কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ সহযোগিতার অংশ হিসেবে ক্লাবটি ভবিষ্যতে ‘এআইইউবি ফটোগ্রাফি ক্লাব, পাওয়ার্ড বাই সনি’ নামে পরিচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X