কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রায় চার দশকের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি, দুর্নীতির অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে তিনি বর্তমানে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

শনিবার (২৭ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাজি করান বলে অভিযোগ রয়েছে।

এদিকে উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতও নেতানিয়াহুর জন্য নতুন চাপ তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র লেবাননে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের একাংশ হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে সরকারের ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন না করায় নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির জনগণের একাংশের ক্ষোভও বাড়ছে।

গাজায় পরবর্তী সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে ২০১৯ সালে দায়ের হওয়া একাধিক দুর্নীতির মামলাও এখনো নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারাধীন। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ডও হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্লাশেনবার্গের মতে, নেতানিয়াহু এবার সত্যিকারের রাজনৈতিক সংকটে পড়েছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা ইসরায়েলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়নি। পাশাপাশি লেবাননে যুদ্ধবিরতি নাকি সেনা প্রত্যাহার এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জনগণ দেশটির নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের গুরুত্ব সম্পর্কে সচেতন। তবে লেবানন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ কমিয়ে ইরানের সঙ্গে সমঝোতা বজায় রাখতে আগ্রহী হলেও নেতানিয়াহু এখনো লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।

সাবেক সেনাপ্রধান ও নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট কৌশল বোঝাতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।

ইসরায়েলের সাবেক সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভির মতে, নেতানিয়াহু সময়ক্ষেপণের কৌশল নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা দুর্বল করার চেষ্টা করতে পারেন। তবে নির্বাচনের আগে তিনি আবারও ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন বলেও ধারণা তার।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের যে নিরাপত্তার প্রতিশ্রুতি নেতানিয়াহু দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যুদ্ধের দীর্ঘসূত্রতায় সাধারণ মানুষ ক্লান্ত। তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এ পরিস্থিতি নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১০

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১১

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১২

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৩

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৪

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৫

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৬

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৭

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৮

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৯

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

২০
X