কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠানে অতিথিরা। ছবি: কালবেলা
ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠানে অতিথিরা। ছবি: কালবেলা

ইউনিকো হসপিটালে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ২০২৬।

শনিবার (২৭ জুন) ইউনিকো হসপিটাল পিএলসি এ ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপের আয়োজন করে।

‘Advancing Excellence in Critical Care Nursing: Enhancing Knowledge, Strengthening Skills, and Saving Lives’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ করা।

ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস মিস এলিজাবেথ জোথির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সিইও আর্দ্রা কুরিয়েন, চিফ অব মেডিকেল সার্ভিসেস (CMS) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (BSCCM)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিকো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, ডা. উম্মে কুলসুম, কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন।

এছাড়াও কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশ (CCNSB)-এর সভাপতি ড. নাহিদা আখতার, পিএইচডি, এবং দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর (CPR) ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ETT) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা প্রদান করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশে নার্সিং পেশার দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X